
এলনিউজ২৪টকম : লোহাগাড়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদে নাজমুন লায়েলকে পদায়ন করা হয়েছে। তিনি পার্বত্য বান্দরবান জেলার রোয়াংছড়িতে সহকারী কমিশনার (ভূমি) পদে কর্মরত ছিলেন।
জানা যায়, গত ১৬ আগস্ট চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যায়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. মঞ্জুরুল হাফিজ, বিপিএএ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করেন।


বর্ণিত কর্মকর্তাকে তাঁর কর্মস্থলের অধিক্ষেত্রের মধ্যে ভূমি বিষয়ক সরকারি পাওনাদি আদায়ের নিমিত্তে সরকারি দাবি আদায় আইন, ১৯১৩ এর ৩(৩) ধারামতে সার্টিফিকেট অফিসারের ক্ষমতা অর্পণের মঞ্জুরি প্রদান করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
Lohagaranews24 Your Trusted News Partner