Home | দেশ-বিদেশের সংবাদ | মুরগির ঘরে আটকে গেলো মেছো বাঘ

মুরগির ঘরে আটকে গেলো মেছো বাঘ

নিউজ ডেক্স: বোয়ালখালীতে এক বাড়িতে মুরগির ঘরে ঢুকে আটকে গেছে বিলুপ্ত প্রজাতির একটি মেছো বাঘ।

রোববার (১২ এপ্রিল) রাতে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ওহিদুল ইসলামের ঘরে মেছো বাঘটি ঢুকে পড়েছিল।

স্থানীয় বাসিন্দা মো.মহিউদ্দিন বলেন, সন্ধ্যার পর ওহিদুল ইসলামের মুরগি রাখার ঘরে মেছো বাঘটি ঢুকে যায়। এরপর পরিবারের সদস্য টের বাঘটিকে আটক করে রশি দিয়ে বেঁধে রেখেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ দপ্তরের লোকজনকে মেছো বাঘটি উদ্ধার করার জন্য বলা হয়েছে। তারা ঘটনাস্থলে যাচ্ছে।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!