
নিউজ ডেক্স : হাটহাজারীতে বসতঘরে আগুন লেগে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলা সদরের পৌরসভার ৩নং পূর্ব দেওয়ান নগর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ছয়টি বসতঘর পুড়ে গেছে। নিহত সালমা খাতুন (৯০) ওই এলাকার আব্দুল গফুর চৌকিদারের স্ত্রী।
ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন জানান, বেলা সোয়া ১টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আব্দুল গফুর চৌকিদারের বাড়িতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে হাটহাজারী ফায়ার স্টেশন থেকে ৩টি গাড়ি গিয়ে ২ ঘণ্টার চেষ্টার পর বিকাল ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, আগুনে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের তৎপরতায় ৩০ লাখ টাকার জিনিসপত্র উদ্ধার করা সম্ভব হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner