
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চুনতিতে লরির সাথে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটেছে। শনিবার (২৮ জানুয়ারি) ভোররাত ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের হাজি রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। এতে উভয় বাসের প্রায় ১৫ জন আহত হয়েছেন। তবে আহতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে কক্সবাজারমুখি মালবাহী লরির পাশের সাইডের সাথে বিপরীতমুখি দুই মাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের প্রায় ১৫ জন যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন। দূর্ঘটনায় প্রথম বাসের সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে গেছে। ধারণা করা হচ্ছে, ঘটনাস্থলে সড়কে বাঁক ও বাসচালক তন্দ্রাচ্ছন্ন হয়ে গাড়ি চালানোর কারণে এ দূর্ঘটনা ঘটেছে।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মুহাম্মদ এরফান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। ঘটনাস্থল থেকে দূর্ঘটনা কবলিত একটি বাস উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে নিয়ে আসা হয়। দূর্ঘটনা কবলিত অন্য গাড়ি ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner