
নিউজ ডেক্স : চন্দনাইশ উপজেলার শঙ্খনদী থেকে ৬৬ বছর বয়সী বৃদ্ধ আরতি মজুমদারের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২৩ অক্টোবর) বিকালে উপজেলার দোহাজারী দিয়াকুল মাস্টার ঘাটা এলাকার শঙ্খনদীতে এক মহিলার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। চন্দনাইশ থানা পুলিশ খবর পেয়ে মহিলার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
জানা যায়, প্রতিদিনের ন্যায় আরতি মঙ্গলবার সকালে উপজেলা থানা বাজারে গিয়ে আর ফিরে আসেনি। আজ এক মহিলার লাশ উদ্ধারের কথা শুনে আরতির আত্মীয় এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ থানায় উপস্থিত হয়ে লাশ শনাক্ত করেন।

এ ব্যাপারে অফিসার ইনচার্জ কেশব চক্রবর্ত্তী বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে আজ বিকালে দোহাজারী দিয়াকুল মাস্টার ঘাটা এলাকার শঙ্খ নদী থেকে এক বৃদ্ধা মহিলার লাশ উদ্ধার করা হয়। লাশটি আরতি মজুমদারের বলে শনাক্ত করেছেন তার স্বজনেরা। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে লাশটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner