ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় তিন মাদক কারবারিকে জনতার ধাওয়া, পুড়িয়ে দেয়া হলো দুই বাইক

লোহাগাড়ায় তিন মাদক কারবারিকে জনতার ধাওয়া, পুড়িয়ে দেয়া হলো দুই বাইক

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় মাদক কারবারের অভিযোগে ৩ জনকে ধাওয়া করেছে স্থানীয় জনতা। এ সময় পুড়িয়ে দেয়া হয়েছে তাদের ব্যবহৃত ২টি বাইক। বুধবার (৪ ফেব্রুয়ারি) দিনগত রাত ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হাজির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবত স্থানীয় তিন যুবক মাদক কারবারি করে আসছিলেন। এ ব্যাপারে তাদেরকে একাধিকবার সতর্ক করে দেয়া হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। ঘটনার রাতে বাইক যোগে তাদের একজন হাজির পাড়ায় তার সহযোগিদের কাছে আসেন। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদেরকে ধাওয়া করে।

জনতার ধাওয়ায় দুইজন বাইক রেখে পালিয়ে যান। কিন্তু তাদের একজন পালিয়ে যাওয়ার সময় পুকুরে পড়ে যাওয়ায় জনতার রোষানলে পড়েন। এ সময় উত্তেজিত জনতা তাদের ফেলে যাওয়া ২টি বাইকে আগুন জ্বালিয়ে দেয়। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়।

স্থানীয় ইউপি সদস্য আব্দুস ছবুর জানান, মাদক কারবারের বিষয়কে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। এ সময় উত্তোজিত জনতা পুড়ে দিয়েছে ২টি বাইক।

লোহাগাড়া থানার এসআই জাহেদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জনতার রোষানল থেকে হাছান নাকে একজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়। উদ্ধার করা হয়েছে পুড়ে যাওয়া ২টি বাইক। এ ঘটনায় লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!