
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় মো. এমরান নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দিনগত গভীর রাতে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মহছেনের হাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত এমরান একই এলাকার মো. জিয়াবুলের পুত্র।
স্থানীয় ইউপি সদস্য আবু বক্কর ছিদ্দিক রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার রাতে পরিবারের সদস্যদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে এমরানের মনোমালিন্য হয়। পরে অভিমান করে বসতঘরের একটি রুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করেন। ততক্ষণে তার মৃত্যু হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।

চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান। নিহতের সুরতহালে প্রাথমিকভাবে আত্মহত্যার সত্যতা পাওয়া গেছে। পরিবারের সদস্যদের কারো কোনো অভিযোগ না থাকায় আইনী প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner