
মহান বিজয় দিবস উপলক্ষে সাতকানিয়া-লোহাগাড়াসহ দেশবাসীকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এমপি নদভী পত্নী রিজিয়া রেজা চৌধুরী।
শুভেচ্ছা বার্তায় তিনি আরো বলেন, স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যাঁর আহ্বানে সাড়া দিয়ে ৯ মাসের মরণপণ যুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর কাঙ্খিত বিজয় অর্জন করে।

তিনি বলেন, বিজয়ের এ মাসে আমরা একাত্তরের সেই অকুতভয় লড়াকু সৈনিকদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। যাদের আত্মত্যাগে আমাদের আজকের এ বিজয়, এ পতাকা এবং মানচিত্র।
১৯৭১ সনের ২৫ মার্চের কাল রাত্রি থেকে শুরু হয়ে মুক্তিযুদ্ধের পরিসমাপ্তি তথা স্বাধীন র্সাবভৌম বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় ঘটে ১৬ ডিসেম্বর হানাদার বাহিনীর আত্মসমর্পনের মধ্য দিয়ে। আজ এই মহান বিজয়ের দিনে আমি সশ্রদ্ধাচিত্তে স্মরণ করছি ত্রিশ লক্ষ শহীদ ও দুইলক্ষাধিক সম্ভ্রম হারানো মা-বোনকে। শ্রদ্ধা জানাচ্ছি অকুতোভয় মুক্তিযোদ্ধাদের।
Lohagaranews24 Your Trusted News Partner