
নিউজ ডেক্স : রাজধানীতে একই সময়ে বিভিন্ন বাসে আগুনের ঘটনায় একটি ফোনালাপের রহস্য উন্মোচনের জন্য পুলিশ চেষ্টা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, নির্বাচন ও আন্দোলনে জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে বিএনপি আবারও আগুন সন্ত্রাসের মাধ্যমে মানুষ পুড়িয়ে প্রতিশোধ নিতে চাচ্ছে।শনিবার সকালে রাজশাহী জেলার বাগমারা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সম্মেলনে যুক্ত হন তিনি।
ওবায়দুল কাদের বলেন, নিকট অতীতেও তারা পেট্রল বোমা এবং আগুন-সন্ত্রাসের মাধ্যমে মানুষ হত্যার মহোৎসব করেছিল। ২০১৩ সালে যাত্রীবাহী বাসে উঠে গান পাউডার দিয়ে যেভাবে আগুন দিয়েছে, এবারও তারা সেভাবেই আগুন দিয়েছে। বাস পোড়ানোর ঘটনার ভিডিও ফুটেজ আছে। সবই পুরনো এবং চেনা-মুখ। এ ঘটনাকে কেন্দ্র করে একটি ফোনালাপের রহস্য উন্মোচনের চেষ্টা করছে পুলিশ। বিডি প্রতিদিন

Lohagaranews24 Your Trusted News Partner