
নিউজ ডেক্স : বৃহস্পতিবার রাজধানীতে বাস পোড়ানো মামলার প্রধান আসামি হয়েছেন বিএনপি চেয়ারপারসনের বৈদেশিক বিষয়ক উপ-কমিটির সদস্য ইশরাক হোসেন। তবে এই মামলাকে ভিত্তিহীন উল্লেখ করে গণমাধ্যমকে তিনি বলেন ‘গত কয়েকদিন ধরে আমি অসুস্থ থাকায় বাসায় আইসোলেশনে আছি। বাসা থেকে একেবারেই বের হচ্ছি না। আইসোলেশনে থেকেও মামলার প্রধান আসামি হয়েছি আমি।’
মতিঝিল থানা পুলিশের পক্ষ থেকে এসআই মো. হুমায়ন কবির বাদী হয়ে বাস পোড়ানোর মামলাটি করেছেন। ইশরাকের বিরুদ্ধে অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানায়, এ মামলায় প্রধান আসামি করা হয়েছে ইশরাক হোসেনকে। মামলায় তিনি ছাড়াও আসামি করা হয়েছে ৪১ জনকে। বৃহস্পতিবার মতিঝিলসহ রাজধানীর বিভিন্ন থানায় পুলিশের পক্ষ থেকে মোট ১৩টি মামলা করা হয়। বিডি প্রতিদিন

Lohagaranews24 Your Trusted News Partner