
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় সাপের কামড়ে মো. তাওসিফ (১৬) নামে বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তাওসিফ উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের সড়ইয়া এলাকার পল্লী চিকিৎসক মো. ইব্রাহিমের পুত্র।

স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আলিম সামাদ জানান, সন্ধ্যা ৭টার দিকে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোর তাওসিফ বসতঘর থেকে উঠানে বের হন। এ সময় একটি বিষধর সাপ তার পায়ে ছোবল মারে। স্বজনরা বিষয়টি জানার পর তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. সাজ্জাদ জানান, রাত ৮টার দিকে সাপে কামড় দেয়া এক কিশোরকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। তাকে এন্টিভেনমসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
Lohagaranews24 Your Trusted News Partner