
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় বসতঘর থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গত ২৯ জুলাই ভোররাতে উপজেলার সদর ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের মাওলার পাড়া এলাকায় এ চুরির ঘটনা ঘটে।
একইদিন এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মো. ছাদে আলম (৫৮) নামে এক ব্যক্তি থানায় সাধারণ ডায়েরী করেছেন।

সাধারণ ডায়েরী সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই রাত ১২টার দিকে নিজ বাড়ির সিঁড়ি ঘরের নিচে রেখে আমার ছেলে কর্তৃক প্রদত্ত ইয়ামাহা এফজেডএস এফআই ভি২ মডেলের মোটরসাইকেল রেখে ঘুমিয়ে যান। সকাল ৬টার দিকে বসতঘরের রুম থেকে বের হয়ে রক্ষিত স্থানে মোটরসাইকেলটি নেই।
পরে সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ফুটেজ দেখে মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত এক ব্যক্তির ছবি ধরা পড়ে। তাকে শনাক্ত করতে সকলের সহযোগিতা কামনা করেছেন ক্ষতিগ্রস্ত ভূক্তভোগী।
এছাড়া একইদিন একই এলাকায় এক বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বসতঘর থেকে স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।
Lohagaranews24 Your Trusted News Partner