Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়া রিপোটার্স ইউনিটির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মেহেদী সম্পাদক জাহেদ

লোহাগাড়া রিপোটার্স ইউনিটির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মেহেদী সম্পাদক জাহেদ

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়া রিপোটার্স ইউনিটির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (২ আগস্ট) সকালে উপজেলা সদরের এক রেস্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত নির্বাচনে গোপন ব্যালটের মাধ্যমে সর্বোচ্চ ভোট পেয়ে হোছাইন মেহেদী (দৈনিক সময়ের আলো) সভাপতি ও জাহেদুল ইসলাম (দৈনিক যুগান্তর) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজের সহযোগী অধ্যাপক আবু তাহের। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু বকর ও বার আউলিয়া ডিগ্রি কলেজের ক্রীড়া শিক্ষক মো. আলমগীর।

নির্বাচন শেষে একইদিন সকল সদস্যের সম্মতিক্রমে সংগঠনের সাত সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি মোহাম্মদ মারুফ (দৈনিক আজাদী), সাংগঠনিক সম্পাদক খলিল চৌধুরী (দৈনিক বায়ান্ন), অর্থ ও দপ্তর সম্পাদক তাজ উদ্দিন (ইনকিলাব), প্রচার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন (একুশে পত্রিকা) ও কার্যনির্বাহী সদস্য এরশাদ হোছাইন (ভোরের কাগজ)।

নির্বাচন পর্যবেক্ষণ করেছেন চট্টগ্রাম রিপোটার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি কিরান শর্মা, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য এম.এ. রহিম, ব্যবসায়ী নজরুল ইসলাম ও জসিম উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, গত ১৮ জুলাই খলিল চৌধুরীকে আহবায়ক ও হোছাইন মেহেদীকে সদস্য সচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট লোহাগাড়া রিপোটার্স ইউনিটির আহবায়ক গঠন করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!