
নিউজ ডেক্স : নগরীর পাঁচলাইশ থানার কসমোপলিটন আবাসিক এলাকা থেকে সাদিয়া জান্নাত (১৪) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে নীলরঞ্জন নিবাস নামে একটি ভবনের দ্বিতীয়তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সাদিয়া চন্দনাইশ উপজেলার সৈয়দাবাদ এলাকার বাছা মিয়ার মেয়ে।
পাঁচলাইশ থানার এসআই আবু তালেব বলেন, ‘এক স্কুল ছাত্রীর সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করছি, তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলেই সাদিয়ার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।’ -বাংলানিউজ

Lohagaranews24 Your Trusted News Partner