
_____ডাঃ ফরিদা ইয়াসমিন সুমি_____
দেখো,
আমাদের হৃদয়ে একই নদী প্রবহমান
একই ছন্দের ঢেউ!
শোনো,
আমার বুকেতে কান পেতে শোনো
শোনেনা যেনো আর কেউ!

তাকাও,
আমাদের নয়নে একই জোড়া পায়রা
একই সুখের হাতছানি!
বোঝো,
চোখ দিয়ে তুমি নাও বুঝে নাও
পায়রার ডানা ঝাপটানি!
দেখো,
আমাদের করতলে একই শ্বেতপদ্ম
একই আগামীর বারতা!
ধরো,
আমার আঙুলে আঙুল জড়াও
কিছুতে যেনো না ছুটে তা!
দেখো,
আমাদের গভীরে একই ঝর্ণাধারা
একই ফোয়ারায় অবগাহন!
চলো,
গভীর থেকে গভীরে নামি
যাক না খুলে সব বাঁধন!
Lohagaranews24 Your Trusted News Partner