
নিউজ ডেক্স : নগরের ইপিজেড থানার নেভী হাসপাতাল গেট এলাকায় ১১ জুন সোমবার দুপুরে ১টার দিকে চারতলা ভবনের ছাদে খেলতে গিয়ে জান্নাতুল জোহরা (০৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। জান্নাতুল গাইবান্ধা হেলার গোবিন্দগঞ্জের জাহেদুল ইসলামের মেয়ে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই মো. আলাউদ্দিন তালুকদার বলেন, চারতলা ভবনের ছাদে খেলার সময় এক শিশু নিচে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Lohagaranews24 Your Trusted News Partner