
নিউজ ডেক্স : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১১ ফেব্রুয়ারি) ভোররাত তিনটার দিকে চেক প্রতারণা মামলায় সাজা পাওয়া কয়েদি নিজাম উদ্দিন (৩৪) মারা গেছেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, চকরিয়ার পশ্চিম কোনাখালী এলাকার জাফর আলমের ছেলে নিজাম চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে চেক প্রতারণা মামলায় সাজা ভোগ করছিলেন। গত ৮ ফেব্রুয়ারি তাকে চমেক হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। তিনি জন্ডিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। রোববার ভোররাত তিনটার দিকে তিনি মারা যান।

Lohagaranews24 Your Trusted News Partner