
এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ফরেষ্ট অফিস (বেড়ার দোকান) এলাকায় ২৬ ফেব্র“য়ারী রাত ৮টায় মোটরসাইকেলের ধাক্কায় ৪৫ বছরের এক পথচারী নিহত হয়েছেন। নিহতের-ঠিকানা পাওয়া যায়নি। স্থানীয়রা ধারণা করছেন নিহত ব্যক্তি মানসিক প্রতিবন্ধী।
চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল ইসলাম জানান, লোহাগাড়ামুখী নাম্বারবিহীন ওয়ালটন কোম্পানীর মোটরসাইকেলের ধাক্কায় ওই ব্যক্তি গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য নিয়ে যায়।

হাসপাতালের কর্তব্যরত ডাঃ জয়নাল আবেদীন তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, আহত ব্যক্তির মাথায়, হাত ও পায়ে গুরুতর জখম হয়েছে।
খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান ঘটনাস্থল থেকে ঘাতক মোটর সাইকেলটি উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে যায়। এ ব্যাপারে মোটর সাইকেল মালিকের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।
Lohagaranews24 Your Trusted News Partner