
নিউজ ডেক্স : চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসোলেশন ইউনিটে ভর্তি এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকাল ৭টার দিকে তার মৃত্যু হলেও চট্টগ্রামে সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি বিষয়টি বিকেল সাড়ে ৫টার দিকে নিশ্চিত করেছেন।
মৃত কিশোরের বাড়ি কক্সবাজার জেলায়। গতকাল চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তির আগে সে কক্সবাজার সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিল। জাগো নিউজ
সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি বলেন, ‘কক্সবাজার সরকারি হাসপাতাল থেকে এক কিশোরকে গতকাল রাতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের সীতাকুণ্ডের বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) পাঠানো হয়েছে। রোগীর বিদেশফেরত কারো সংস্পর্শে থাকার ইতিহাস নেই।’

Lohagaranews24 Your Trusted News Partner