
সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন কনফিডেন্স সিমেন্ট লিমিটেড পরিবারের পক্ষে সিনিয়র এক্সিকিউটিভ আবুল আজম চৌধুরী।
তিনি বলেন, এমন একটি সময়ে এবার পবিত্র ঈদুল ফিতর সমাগত যখন বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত সমগ্র বিশ্বের মানবসমাজ। আমাদের পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব, পরিচিতজন অনেকেই আক্রান্ত। আমরা অনেকেই করোনা ভাইরাসে আক্রান্ত আপনজনকে হারিয়েছি। অর্থনৈতিক কর্মকান্ড স্থবির হয়ে পড়েছে। দীর্ঘ দিন ঘরবন্দি থেকে মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিসহ। এমনই সময় পবিত্র ঈদ এসেছে আনন্দের বার্তা নিয়ে। তাই জনসমাগম এড়িয়ে সচেতনতার সাথে ঘরে অবস্থান করেই ঈদ উদযাপন করতে হবে।
তিনি আরো বলেন, বর্তমান মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতার বিকল্প নাই। সবাই সচেতন থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন। সরকারের আইন যথাযথ মেনে চলুন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে চললেই করোনা ভাইরাস নিয়ন্ত্রণ সম্ভব হবে।

Lohagaranews24 Your Trusted News Partner