
নিউজ ডেক্স : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসভাগ্য ভালো যাচ্ছে না অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। টানা দুই ওয়ানডেতে টস হারলেও আসল জায়গায় তিনি সফল। প্রথম ওয়ানডে জয়ের পর আজ সিরিজ নিশ্চিত করার ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছৈ বাংলাদেশ। প্রথম ওয়ানডে জিতে সিরিজে এগিয়ে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে জিতলেই নিশ্চিত হয়ে যাবে আরও একটি সিরিজ জয়।
ওয়েস্ট ইন্ডিজের জন্য এই ম্যাচ সিরিজ বাঁচিয়ে রাখার লড়াই। বাংলাদেশ সফরে এবার এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি তারা। হেরেছে এমনকি ওয়ানডে সিরিজের আগে প্রস্তুতি ম্যাচও। টানা হারের সেই ধারা থেকে বের হতে না পারলে ক্যারিবিয়ানদের অপেক্ষায় সিরিজ হার।

সিরিজ নিশ্চিতের এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে নেমেছে বাংলাদেশ। উইন্ডিজ দলে আছে একটি পরিবর্তন। দুপুর ১টায় শুরু হবে খেলা।
Lohagaranews24 Your Trusted News Partner