
ফাইল ছবি
নিউজ ডেক্স : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা হয়েছে। মঙ্গলবার ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের বানারহাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে বেশ কিছু গাড়ি ভাংচুর করা হয়। বিএনপি চেয়ারপাসরনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ ও বগুড়া-৬ আসনে থেকে নির্বাচন করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনী প্রচারণা হিসেবে আজ (মঙ্গলবার) তিনি ঠাকুরগাঁওয়ে গণসংযোগ করছেন।

গতকাল সোমবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘আমি মঙ্গলবার ঠাকুরগাঁও যাব। সেখানে ভোটের প্রচারে অংশ নেব। এরপর বগুড়াও যাব। দুইদিন থেকে ঢাকায় ফিরে আসব।’
Lohagaranews24 Your Trusted News Partner