
এলনিউজ২৪ডটকম : বিশ হাজার টাকার বিনিময়ে ২৪ হাজার পিস ইয়াবা পাচারকালে মিনিট্রাকসহ মো. বিল্লাল (৪০) নামে এক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২১ আগস্ট) বেলা ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বিল্লাল কুমিল্লা জেলার নাঙ্গলকোর্ট থানার দুলখা বামভুঁইয়া এলাকার মৃত আবদুল হাকিমের পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামমুখী একটি মিনিট্রাকে তল্লাশী করা হয়। এ সময় গাড়িতে বিশেষ কায়দায় রাখা ২৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৭২ লাখ টাকা। গ্রেপ্তার বিল্লাল ইয়াবাগুলো মিনিট্রাক যোগে কক্সবাজার থেকে গাজিপুরের জনৈক শাহজালাল নামে এক ব্যক্তির নিয়ে যাচ্ছিল। বিনিময়ে তাকে ২০ হাজার টাকা দিত বলে গ্রেপ্তার চালক পুলিশকে জানিয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, ইয়াবাসহ গ্রেপ্তার মিনিট্রাক চালকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner