
নিউজ ডেক্স : চট্টগ্রামে দেশের বৃহত্তম ভোগ্যপণ্যের পাইকারি বাজার চাক্তাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। চাক্তাই খালে একটি তেলবাহী ট্রলারে লাগা আগুন পাশের বাজারে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (২ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়।
স্থানীয়রা জানায়, চাক্তাই খালে তেলের ড্রামবাহী একটি ট্রলারে দুর্ঘটনাবসত আগুন লাগে। এ সময় বিকট শব্দে তেলের ড্রাম বিস্ফোরিত হয়ে আগুন পাশের চাক্তাই বাজারে ছড়িয়ে পরে। তবে আগুনে ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানা যায়নি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ পরিচালক জসিম উদ্দিন বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে তিনটি ইউনিট কাজ করছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির কথা এখনই বলা যাচ্ছে না।’
Lohagaranews24 Your Trusted News Partner