
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চুনতিতে যাত্রীবেশে পাচারকালে ৪ হাজার ৫০ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ মার্চ) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল, কুমিল্লা সিটির ২৬নং ওয়ার্ডের গোয়ালমথন এলাকার আবুল খায়েরের পুত্র মো. রিফাত (২১) ও কক্সবাজারের চকরিয়া থানার কাকারা এলাকার সতিস পালের পুত্র প্রভাবত রুদ্র পাল (৩৬)।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান জানান, যাত্রীবাহী গাড়িতে তল্লাশী করে তাদের কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। বৃহস্পতিবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Lohagaranews24 Your Trusted News Partner