Home | দেশ-বিদেশের সংবাদ | শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসা পরিচালক গ্রেফতার

শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসা পরিচালক গ্রেফতার

নিউজ ডেক্স: চট্টগ্রামের সন্দ্বীপে সারিকাইত ইউনিয়নের বাংলা বাজার এলাকায় মাদ্রাসায় পড়ুয়া এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আল আমিন (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ। আসামি সন্দ্বীপের মাইটভাঙ্গা ইউনিয়নের খন্ডিল্লার গো বাড়ীর ছানাউল্লার ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, অভিযুক্ত শিক্ষক মারকাজুল নুর আল ইসলামীয়া মাদ্রাসার প্রধান পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় সন্দ্বীপ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে গতকাল রাতে একটি মামলা দায়ের করা হয়।

মামলা এজাহারে উল্লেখ করা হয়, ঈদুল আজহার উপলক্ষে মাদ্রাসা বন্ধ থাকার পর ছুটি কাটিয়ে ক্লাস শুরু হলে ভুক্তভোগী শিশুটিকে তার মা মাদ্রাসায় যাওয়ার জন্য জোরাজোরি করলে সে মাদ্রাসায় যেতে অনীহা প্রকাশ করে।

পরবর্তীতে ভিকটিমের মা ভিকটিমকে মাদ্রাসায় যাওয়ার জন্য চাপ প্রয়োগ করিলে ভিকটিম জানায়, গত ৮ মে আছর নামাজের পর বিকাল আনুমানিক ৫ টা ৩০ মিনিটের সময় অভিযুক্ত শিক্ষক আল আমিন ভিকটিমকে মাদ্রাসায় অফিস কক্ষ সংলগ্ন তার শয়ন কক্ষে ডেকে নিয়ে যায় এবং ভয়-ভীতি দেখিয়ে অভিযুক্তের শয়ন কক্ষের মেঝেতে ফেলে ভিকটিমকে বলাৎকার করে।ভিকটিম জানায় উক্ত আসামি ইতিপূর্বে বিভিন্ন সময়ে ভিকটিমকে একাধিকবার বলাৎকার করেছে।

পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে ভুক্তভোগী ছাত্রের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার আজাদীকে জানান, অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে । এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!