
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চুনতিতে ১১ হাজার পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় জব্দ করা হয়েছে ইয়াবা পাচারকাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল।
গ্রেপ্তারকৃতরা হল, কক্সবাজারের টেকনাফ থানার নাটুলীকোলা এলাকার মৃত বিমল চাকমার পুত্র রাংগা চাকমা (২১), সাতকানিয়া থানার দক্ষিণ গারাঙ্গিয়া এলাকার মোস্তাফিজুর রহমানের পুত্র মিজানুর রহমান (৩০) ও লোহাগাড়ার থানার আমিরাবাদ ইউনিয়নের দর্জিপাড়ার ডা. আক্তার কামালের দত্তক পুত্র মোহাম্মদ ফাহিম আবরার (২৪)।
পুলিশ জানায়, যাত্রীবাহী বাসে তল্লাশী করে রাংগা চাকমার কাছ থেকে পাওয়া যায় ৩ হাজার পিস ইয়াবা। এছাড়া মোটরসাইকেলে করে পাচারকালে মিজানুর রহমান ও মোহাম্মদ ফাহিম আবরারের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৮ হাজার পিস ইয়াবা।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়। বুধবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner