
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার বড়হাতিয়ায় পুকুরের পানিতে ডুবে জান্নাতুল মাওয়া (৩) নামে এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টায় ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ভবানীপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার নাছির উদ্দিন চৌকিদারের মেয়ে।
স্থানীয় ইউপি সদস্য আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খেলাচ্ছলে সকলের অগোচরে বাড়ি সন্নিহিত পুকুরে পড়ে যায় শিশুটি। পরিবারের লোকজন অনেকক্ষণ জান্নাতুল মাওয়াকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে শিশুটিকে পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যায়। সেখানে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় পল্লী চিকিৎসক মুহাম্মদ খালেদ দেওয়ান জানান, একইদিন রাত ৯টার দিকে নামাজে জানাজা শেষে শিশুটিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ ঘটনায় শিশুর স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Lohagaranews24 Your Trusted News Partner