
এলনিউজ২৪ডটকম : ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইজাড রোগী ও জন্মগত হৃদরোগীর আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় চেক প্রদান করেছে উপজেলা সমাজসেবা অধিদপ্তর। আজ ২৪ অক্টোবর বুধবার লোহাগাড়া ইউএনও কার্যালয়ে এ চেক বিতরণ করা হয়।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু আসলাম বড়হাতিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ক্যান্সার আক্রান্ত মোঃ মুজিবুর রহমানের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজ ও মছদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপন কান্তি নাথ।
ইউএনও বলেন, বর্তমান শেখ হাসিনার সরকার একটি কল্যাণমুখী সরকার। বর্তমান সরকারের ধারাবাহিকতা রক্ষা করা গেলে আগামীতে এ ধরনের কার্যক্রম আরো বৃদ্ধি পাবে। ক্যান্সার আক্রান্ত রোগী মুজিবুর রহমান আশু রোগমুক্তি লাভ করে, যাতে সুস্থ জীবনে ফিরে আসতে পারেন মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে এই কামনা করেন ইউএনও।
Lohagaranews24 Your Trusted News Partner