
নিউজ ডেক্স : লোহাগাড়া আইডিয়াল স্কুলের অভিভাবক সমাবেশ, ২য় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও মোবাইল অ্যাপস উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ ২১ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় স্কুল হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
লোহাগাড়া আইডিয়াল স্কুল পরিচালনা কমিটির সহ-সভাপতি এম. হোছাইন মেহেদীর সঞ্চালনায় পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট মুহাম্মদ সাইফুদ্দিন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এম. ইব্রাহিম কবির।

প্রধান বক্তা ছিলেন আধুনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব মিয়া, গেষ্ট অব অনার ছিলেন লোহাগাড়া কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র সভাপতি প্রফেসর জালাল উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক হামিদুল হোছাইন।
এতে আরো উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সেক্রেটারি মুহাম্মদ আবু নোমান, সহ-ক্যাশিয়ার খাইর আহমদ, সদস্য আব্বাস উদ্দিন, ইউপি মেম্বার সিরাজুল ইসলাম, উপদেষ্টা আবদুল মন্নান ও মোস্তাক আহমদ প্রমুখ।
Lohagaranews24 Your Trusted News Partner