
নিউজ ডেক্স : নওগাঁর মহাদেবপুরে অসুস্থ হয়ে মোঃ মাজেদুল ইসলাম নামে এক প্রিজাইডিং অফিসারের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার রাতে দায়িত্ব পালনকালে শ্বাসকষ্ট রোগে আক্রন্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ সোমবার ভোর ৪টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এ ব্যাপারে উপজেলার নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নজরুল ইসলাম জানান মাজেদুল ইসলাম হাজী ধনেশ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মাজেদুল ইসলাম পাঠাকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন। গতকাল রবিরার বিকেলে ভোটের প্রয়োজনীয় মালামাল নিয়ে ভোটকেন্দ্রে যায়। সেখানে রাত ১০টায় শ্বাসকষ্ট রোগে আক্রন্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি দেখা দিলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টায় মারা যায়।

তিনি আরো জানান, মাজেদুল ইসলাম সুস্থ হয়ে ফিরে এসে ভোটের দায়িত্ব পালন করার ইচ্ছা ব্যক্ত করলেও নিয়তি তাকে আর ফিরিয়ে দিলেন না।
Lohagaranews24 Your Trusted News Partner