ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় গাছের ডাল কাটার সময় বিদ্যুতের ছোঁয়া, ঝরে গেল শ্রমিকের প্রাণ

লোহাগাড়ায় গাছের ডাল কাটার সময় বিদ্যুতের ছোঁয়া, ঝরে গেল শ্রমিকের প্রাণ

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নুরুল হুদা প্রকাশ রিদোয়ান (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে সাড়ে ১২টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের তেওয়ারীহাট বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নুরুল হুদা কক্সবাজারের রামু থানার ঈদগড় ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের চরপাড়ার নুরুল আজিমের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে ডাল কাটার জন্য বট গাছে উঠে শ্রমিক নুরুল হুদা। এ সময় অসাবধানতা বশত বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হন। পরে গাছ থেকে পড়ে মাথায়ও আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক জয়া সরকার জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। এছাড়া তিনি মাথায়ও আঘাত পেয়েছেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, খবর পেয়ে পুলিশ বিদ্যুৎস্পৃষ্টে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল লিপিবদ্ধ করেন। আইনী প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!