
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় কাভার্ডভ্যানের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ৪ জন আহত হয়েছেন।
বুধবার (১ জুলাই) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের উত্তর আমিরাবাদ খালেকের দোকান এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন চালক মো. এমরান (৪৬), যাত্রী মো. আমির আহমদ (৫৪), জিসান (২৫) ও আবদুল্লাহ (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে কক্সবাজারমুখি কাভার্ডভ্যানের সাথে বিপরীতমুখি একটি মাদ্রাসার শিক্ষার্থী পরিবহণে ব্যবহৃত মাইক্রোবাসে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ ৪ জন আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন। দুর্ঘটনায় উভয় গাড়ির সম্মুখভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার এসআই আবদুস সাত্তার জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আহত চিকিৎসার খোঁজখবর নেয়া হয়। দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান ও মাইক্রোবাস উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner