
এলনিউজ২৪ডটকম : যাত্রীবেশে ইয়াবা পাচারকালে দেলোয়ার হোসেন (১৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা পুলিশ। সে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট মাঝির পাড়ার মো. আইয়ুবের পুত্র।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের থানা ভবনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরমুখী একটি দূরপাল্লার যাত্রীবাহী বাসে তল্লাশী চালানো হয়। এ সময় তার কাছ থেকে ৫শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে ইয়াবাগুলো কক্সবাজার থেকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।
Lohagaranews24 Your Trusted News Partner