
নিউজ ডেক্স : পটিয়া উপজেলার জিরি ইউনিয়নে পুকুরে ডুবে এক শিশু’র মৃত্যু হয়েছে। ২৩ অক্টোবর মঙ্গলবার দুপুর ২টায় জিরি এলাকার আবু বক্কর (২) নামে ওই শিশু’ পুকুরে পড়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সে জিরি ইউনিয়নে কাদের মেম্বারের বাড়ির ওয়াশিমের পুত্র বলে জানা গেছে।

Lohagaranews24 Your Trusted News Partner