
এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি বনপুকুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পাথর বোঝাই ট্রাক।
রবিবার (১৫ ডিসেম্বর) সকাল ৮টায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিন আরফাত।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কক্সবাজারমুখী পাথর বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। এতে ট্রাকে থাকা কেউ হতাহত হয়নি।
খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত ট্রাকটি তাদের হেফাজতে নেয় বলে জানা গেছে।
Lohagaranews24 Your Trusted News Partner