Home | ব্রেকিং নিউজ | দূর্ঘটনার পর ঘটেছে লুটপাটের ঘটনা

দূর্ঘটনার পর ঘটেছে লুটপাটের ঘটনা

এলনিউজ২৪ডটকম: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চুনতির বনপুকুর এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনার পর হতাহতদের মালামাল লুটপাটের ঘটনা ঘটছে।

তবে স্থানীয় রিদুয়ান নামে এক যুবক দুর্ঘটনাস্থল থেকে ৬টি ব্যাগ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করেছে বলে জানা গেছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকে ওই যুবককে নিয়ে ইতিবাচক মন্তব্য করেন।

এদিকে গত ২৪ এপ্রিল উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়ায় মাইক্রো নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হতাহতদের মালামাল লুটপাটের ঘটনা ঘটেছিল।

এছাড়া গত ৭ এপ্রিল মহাসড়কে উপজেলার আধুনগর ইউনিয়নের পরিষদের সামনে সড়ক দূর্ঘটনায় নাসিবুর রহমান নাছির (৪৮) নামে এক বাইক আরোহী নিহত হওয়ার পর তার মোবাইল ও মানিব্যাগ লুটের ঘটনা ঘটেছিল। পরে দূর্ঘটনার পর ধারণকৃত ছবি যাচাই করে লুট করে নিয়ে যাওয়া ব্যক্তিকে সনাক্ত করা হয়।

স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার পর যখন আহতরা জীবন বাঁচানোর জন্য ছটফট করেন, ঠিক সেই মুহূর্তে কিছু অসাধু মানুষের লুটপাটে জড়িয়ে পড়া মানবিকতার চরম বিপর্যয়। দুর্ঘটনাস্থলে সাহায্যের হাত বাড়ানোর পরিবর্তে একটি চক্র আহত ও নিহতদের টাকা, মোবাইল ফোন ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়ে। ফলে একদিকে যেমন আহতদের দ্রুত চিকিৎসা ব্যাহত হচ্ছে, অন্যদিকে সমাজে মানবতা ও নৈতিকতার ভয়াবহ অবক্ষয়ের চিত্র ফুটে উঠছে। এ ধরনের কর্মকান্ড শুধু আইনগত অপরাধ নয়, এটি চরম অমানবিকতারও পরিচয়। দুর্ঘটনার পর মানুষের পাশে দাঁড়ানো যেখানে নৈতিক দায়িত্ব, সেখানে অসহায় মানুষের সম্পদ লুটে নেওয়া সভ্য সমাজের জন্য গভীর উদ্বেগের বিষয়।

স্থানীয় সচেতন মহল বলছে, দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বৃদ্ধি, দ্রুত উদ্ধার টিম মোতায়েন ও লুটপাটে জড়িতদের শনাক্ত করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান।

লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!