
নিউজ ডেক্স: বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার অপরাধে ৪ জনকে জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বুধবার (৫ জুন) বাহারচড়া কেন্দ্রে বেলা সাড়ে ১২ টার দিকে নির্বাচনে দায়িত্ব পালন করা নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী এর জরিমানা করেন।

তিনি বলেন, বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচন দায়িত্ব পালনকালীন বাহারছড়া ইউনিয়নে আচরণবিধি লঙ্ঘন ও জাল ভোট দেওয়ার দায়ে মো. বুলবুলকে (৪১) ৫০ হাজার টাকা, মো. রিফাত (৩০) কে ২০ হাজার, মো. আক্কাস উদ্দিন (২৮) কে ১০ হাজার এবং মো. মেজবাহ উদ্দিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। -বাংলানিউজ
Lohagaranews24 Your Trusted News Partner