
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের হদ্দলী পাড়া হতে চোরাইকৃত ৭টি গরু উদ্ধার করেছে পুলিশ। গত ২৪ নভেম্বর রবিবার দিনগত রাতে পেকুয়া উপজেলার চৌমুহনী এলাকা হতে গরুগুলো উদ্ধার করা হয়। আজ ২৫ নভেম্বর সোমবার সকালে স্ব স্ব মালিকের কাছে গরুগুলো হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, গত ২৩ নভেম্বর শনিবার দিনগত গভীর রাতে ওই এলাকার মোঃ এমরানের ২টি, নুরুল আমিনের ৩টি গরু ও নুরুল হকের ২টি গরু নিয়ে যায় চোরের দল। পরদিন রবিবার ক্ষতিগ্রস্ত মোঃ এমরান বাদী হয়ে লোহাগাড়া থানায় চুরির মামলা রুজু করেন। এরপর গরুগুলো উদ্ধারের জন্য তৎপরতা শুরু করেন পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে লোহাগাড়া ও পেকুয়া থানা পুলিশ পেকুয়া চৌমুহনী এলাকায় অভিযান পরিচালনা করলে চোরের দল গরুগুলো ফেলে পালিয়ে যায়। পরে গরুগুলো উদ্ধার করে লোহাগাড়া থানায় নিয়ে আসা হয় বলে থানার এসআই পার্থ সারথী হাওলাদার সূত্রে জানা গেছে।
Lohagaranews24 Your Trusted News Partner