
নিউজ ডেক্স : সৌদি আরবে বৃহস্পতিবার মর্মান্তিক এক সড়ক দূর্ঘটনায় ১১ বাংলাদেশি নিহত হয়েছেন। ওই দুর্ঘটনার খবর পেয়ে দূর্ঘটনাস্থল সাকরা শহরে গিয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের একটি দল।
এই দুর্ঘটানায় ১১ জনে নিহত ছাড়াও গুরুতর আহত হয়েছেন চার জন। তাদের মধ্যে দু’জনকে উন্নততর চিকিত্সার জন্য রিয়াদে পাঠানো হয়েছে। বাকি দু’জন স্থানীয় একটি হাসপাতালে চিকিত্সাধীন আছেন। এর বাইরে আরো দু’জনকে প্রাথমিক চিকিত্সা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

সৌদি আরব থেকে পাওয়া খবরে জানা যায়, গতকাল সৌদির রাজধানী রিয়াদ থেকে প্রায় ১৮০ কিলোমিটার দূরের সাকরা শহর এলাকায় ওই দূর্ঘটনা ঘটে। বাংলাদেশিদের বহনকারী ওই গাড়িটিতে চালকসহ মোট ১৭ জন যাত্রী ছিলেন। সাকরা শহরের প্রবেশপথে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়।
সাকরা জেনারেল হাসপাতাল ১১ জনের মৃত্যু নিশ্চিত করেছে। নিহতরা সবাই বাংলাদেশি বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। তাদের মরদেহ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। এছাড়া
হতাহতদের ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।
দূর্ঘটনার একটি ছবিতে দুমড়ে মুচড়ে যাওয়া একটি গাড়ি দেখা যায়। ধারণা করা হচ্ছে, গাড়িটি বড় মাইক্রোবাস বা মিনিভ্যান ছিল।
Lohagaranews24 Your Trusted News Partner