
নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরের পাহাড়তলী রেলক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে রেলওয়ে পূর্বাঞ্চলের এক কর্মচারী মারা গেছেন। ১২ ডিসেম্বর বুধবার সকালে রেললাইন পার হওয়ার সময় ইব্রাহিম শেখ নামের ওই কর্মচারী ট্রেনে কাটা পড়েন।
চট্টগ্রাম জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজ ভূঁইয়া জানান, রেললাইন পার হওয়ার সময় অসাবধানতাবশত ইব্রাহিম শেখের পা রেললাইনে আটকে যায়। এ সময় চাঁদপুর থেকে চট্টগ্রামে আসা মেঘনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Lohagaranews24 Your Trusted News Partner