
নিউজ ডেক্স : তিন হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা নাগরিককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
রবিবার নগরীর ফিরিঙ্গী বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মো. ইলিয়াছ (২২) ও মো. হাসান (৩৫)। তারা টেকনাফের লেদা শরণার্থী ও উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরনার্থী শিবিরের বাসিন্দা।
মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, তারা ইয়াবা নিয়ে টেকনাফ থেকে চট্টগ্রামে এসেছে। শাহ আমানত সেতু এলাকায় বাস থেকে নেমে হেটে নগরীর কোতোয়ালির দিকে যাচ্ছিলেন। তাদের শরীর তল্লাশি করে ইয়াবাগুলো পাওয়া যায়। -ইত্তেফাক
Lohagaranews24 Your Trusted News Partner