
নিউজ ডেক্স : কক্সবাজার মেজবাহুল হক হাসু (৫২) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের গোলারপাড়া গ্রামে ওই কৃষকের নিজ বসতবাড়ির পাশের ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে হাসুর সঙ্গে বিরোধ ছিল তার চাচাতো ভাই আলী আকবরের। ওই বিরোধের জের ধরে বুধবার রাতে হাসুকে ধাওয়া করেন আকবরসহ কয়েকজন যুবক। এ সময় হাসু বাড়ি থেকে পালিয়ে যান। সকালে ধানক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

কক্সবাজার সদর থানার ওসি রনজিৎ বড়ুয়া বলেন, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে কেন্দ্র চাচাতো ভাইয়ের হাতে হাসু খুন হয়েছেন। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য আরো এক নারীকে আটক করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner