
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় টিনের চাল কেটে একরাতে চার দোকানে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার আধুনগর ইউনিয়নের খাঁন হাট বাজারে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন মো. রুবেলের মালিকানাধী ভাই ভাই স্টোর, জাহেদুল ইসলামের মালিকানাধীন জাহেদ ডিপার্টমেন্টাল স্টোর, আবদুল কাদেরের মালিকানাধীন বশির কুলিং কর্ণার ও ফরিদ উদ্দিনের মালিকানাধীন ফরিদ ক্লথ স্টোর।

ক্ষতিগ্রস্তরা জানান, গত মঙ্গলবার রাতে প্রতিদিনের ন্যায় তারা দোকান বন্ধ করে চলে যান। পরদিন সকালে দোকানগুলো খুলে ভেতরে ঢুকে দেখতে পান উপরের টিন কাটা ও মালামাল এলোমেলো অবস্থায়। চোরেরা দোকান থেকে নগদ টাকাসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছেন।
আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। চোরদের শনাক্তে চেষ্টা চলছে।
লোহাগাড়া থানার এসআই জাহেদ হোসেন জানান, চুরির ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেন নাই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner