
ফাইল ছবি
নিউজ ডেক্স : সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ভালো ও সুস্থ আছেন বলে জানিয়েছেন তাঁর উপ-প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী। একইসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরশাদকে নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান। আজ মঙ্গলবার সকালে গণমাধ্যমকে তিনি এসব কথা জানান।
তিনি বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদ ভালো আছেন, সুস্থ্য আছেন। এই মাত্র সিঙ্গাপুরে কথা বলেছি, আজ (মঙ্গলবার) তিনি অনেক ভালো বোধ করছেন।’

এ সময় এরশাদকে নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে খন্দকার দেলোয়ার জালালী বলেন, ‘গুজবে কান না দিয়ে সবাই দোয়া করুন। সবার জন্য শুভ কামনা।’
Lohagaranews24 Your Trusted News Partner