
নিউজ ডেক্স : রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নে অস্ত্র, ডাকাতিসহ ৫ মামলার আসামি মো. মফিজ (৪৫) খুন হয়েছেন।
শুক্রবার (৯ এপ্রিল) দুপুর ৩টার দিকে সরকার বাড়ি এলাকায় প্রতিপক্ষের গুলিতে মফিজ খুন হয়েছেন বলে ধারণা পুলিশের। মফিজ সরফভাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আব্দুর ছেলে।
রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আনোয়ার হোসেন শামীম জানান, খুব কাছ থেকে মো. মফিজকে গুলি করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছে। বাংলানিউজ

তিনি জানান, মফিজের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতিসহ এখনো পর্যন্ত ৫টি মামলার তথ্য পেয়েছি। তার বিরুদ্ধে আরো মামলা থাকতে পারে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।
Lohagaranews24 Your Trusted News Partner