
নিউজ ডেক্স : সন্দ্বীপে অপহরণের ৪৮ ঘণ্টা পর আওসাফ হোসেন জারিফকে (৮) উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২২ নভেম্বর) সকাল ১১টার দিকে সন্দ্বীপের বাউরিয়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় বলে জানান সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান। এসময় তাহমিনা (৩৮) নামে এক অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।
এ ঘটনায় তাহমিনাসহ মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার অপর দুইজন হলেন সানু (২৮) ও হুমায়ুন (৫০)। তাদের মঙ্গলবার পুলিশ আটক করে বলে জানা যায়।

অপরহণের শিকার আওসাফ হোসেন জারিফ সন্দ্বীপের বাউরিয়া এলাকার মোহাম্মদ জ্যাকবের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
ওসি মোহাম্মদ শাহজাহান বলেন, অপহরণের ৪৮ ঘণ্টা পর আওসাফ হোসেন জারিফকে বাউরিয়া এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এক নারীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner