Home | দেশ-বিদেশের সংবাদ | ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের যুবক নিহত

ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের যুবক নিহত

নিউজ ডেক্স: ছুটি নিয়ে দেশে আসার ৩দিন আগে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের শহীদুল ইসলাম প্রকাশ শহীদুল্লাহ (৪০) নামে এক যুবক। শনিবার (৬ জুন) রাতে ওমানের বেরুমিতে রাস্তা পার হওয়ার সময় তিনি নিহত হন।

নিহত শহীদুল ইসলাম উপজেলার ইছাখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জমাদারগ্রাম এলাকার আস্কর আলী বৈদ্দ্য বাড়ির মৃত মোহাম্মদ মেস্ত্রীর ৪র্থ ছেলে। বর্তমানে তার মরদেহ বেরুমি হাসপাতালের মর্গে রয়েছে।

নিহত শহীদুল ইসলামের স্বজনদের বরাত দিয়ে আবু শাহাদাত সায়েম বলেন, পরিবারের সুখের আশায় দীর্ঘ ২০/২৫ বছর ধরে তিনি প্রবাসে কাজ করছেন। সেখানে এমব্রয়ডারির কাজ করতেন। আগামী বৃহস্পতিবার দেশে আসার কথা রয়েছে। ইতোমধ্যে বিমানের টিকিট থেকে যাবতীয় সবকিছু সম্পন্ন করে ফেলেছেন। শনিবার রাতে ছেলে-মেয়ে, স্ত্রী ও আত্মীয় স্বজনের বিভিন্ন জিনিসপত্র কিনে মার্কেট থেকে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি।

সায়েম আরও বলেন, দেশে আসবে এই নিয়ে কত খুশি ছিলো। বাড়িতে ছেলে-মেয়ে ও পরিবারের লোকজনও খুশি। সড়ক দুর্ঘটনায় সে খুশি বিষাদে রূপ নিলো। অল্প বয়সে তার ছেলেমেয়েরা এতিম হয়ে গেছে।

মিরসরাই সমিতি ওমানের সাবেক সভাপতি মো. আবু নছর রিয়াদ বলেন, ‘লাশ দেশে নিয়ে যাওয়ার জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।’

বিষয়টি নিশ্চিত করেছেন ইছাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আবছার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!