ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | ফটিকছড়িতে পৃথক ঘটনায় শিশুসহ ৪ জনের মৃত্যু

ফটিকছড়িতে পৃথক ঘটনায় শিশুসহ ৪ জনের মৃত্যু

নিউজ ডেক্স: ফটিকছড়িতে একই দিনে দুটি পৃথক দুর্ঘটনায় শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) বিকেলে হারুয়ালছড়ি ইউনিয়নের হাজারীখীল বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হন।

একই দিনে পাইন্দং ইউনিয়নের একটি মাছের প্রজেক্টে পানিতে ডুবে এক শিশু ও খামার মালিকের মৃত্যু হয়।

জানা যায়, হারুয়ালছড়ি ইউনিয়নের হাজারীখীল বন্যপ্রাণী অভয়ারণ্যে বেড়াতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা খেয়ে দুই যুবক গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন, ফটিকছড়ি আব্দুল্লাহপুর ইউনিয়নের বাসিন্দা জয় মল্লিক (১৮)  এবং রাউজান নোয়াজিশপুর ইউনিয়নের বাসিন্দা সীমান্ত দাশ (২২)।
একইদিন বিকেল সাড়ে ৫টার দিকে পাইন্দং উপজেলার ডলু নয়াবাজারে একটি মাছের প্রযেক্টে তিন শিশু পানিতে পড়ে গেলে খামারের মালিক মফিজ দুই শিশুকে বাঁচাতে সক্ষম হন। তবে আড়াই বছর বয়সী শিশু মুনতাহিনা পানিতে নিখোঁজ হয়।

পরে পুনরায় ওই উদ্ধারে নামলে মফিজ নিজেই পানির নিচে তলিয়ে যান। স্থানীয়রা পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। দীর্ঘ তিন ঘণ্টার উদ্ধার করা হয় শিশুটির লাশ। শিশু মুনতাহিনা ফটিকছড়ি পৌরসভার ৯নং ওয়ার্ডের কেএম টেক এলাকার আজাদের মেয়ে।
স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলেও ডুবুরি না থাকায় কার্যকর উদ্ধার সম্ভব হয়নি। এ দুই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। -বাংলানিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!