
এলনিউজ২৪ডটকম: সড়ক দূর্ঘটনার খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম- ১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী ও লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ।

এমপি শাহজাহান চৌধুরী জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রশস্তকরণ কাজ চলছে। কাজ শেষ হলে আশা করছি দুর্ঘটনা অনেকটা কমে যাবে। দুর্ঘটনায় আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া নিহতদের মরদেহ তাদের নিজ বাড়িতে নিয়ে যাবার ব্যবস্থা করা হয়।
মহাসড়কে সিংহভাগ দুর্ঘটনা ঘটে বেপরোয়া মারসা বাসের কারণে। এই বাসের বিরুদ্ধে আইনগতভাবে যতটুকু সম্ভব ব্যবস্থা গ্রহণ ও দুর্ঘটনার ব্যাপারে ভালোভাবে তদন্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
Lohagaranews24 Your Trusted News Partner